Top 10 best web series of
all time:
১) Breaking Bad (ব্রেকিং ব্যাড):
বিশ্বের এক নম্বর ওয়েব সিরিজ হিসেবে দাবি করা এই সিরিজটি শুরু হয় ২০ জানুয়ারি, ২০০৮ সালে। পরপর ৫ টি সিজন দিয়ে এটি জয় করে নেয় দর্শকের মন। এটি মূলত ক্রাইম/থ্রিলার/ট্রাজেডি জনরার অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ। এটির আইএমডিবি রেটিং- ৯.৪/১০ এবং রোটেন টোমাটো স্কোর- ৯৬% ।এতে Bryan Cranston, Aaron Paul, Anna Gunn এর মতো গুণী অভিনেতা রা রয়েছেন। এটি ২৯ সেপ্টেম্বর,২০১৩ তে শেষ হয়।
প্লট:
ওয়াল্টার হোয়াইট একজন কেমিস্ট্রি টিচার। বাকি দশটা মানুষের মত সে সাধারণ জীবন যাপন করে। কিন্তু তার জীবনে প্রয়োজনীয় পরিমাণে অর্থ না থাকায় সে প্রায়ই হতাশায় ভুগতে থাকে। একসময় সে জানতে পারে সে ক্যান্সারে আক্রান্ত। ঠিক তখনই তার পরিচয় হয় একজন ড্রাগ ডিলারের সাথে। পরবর্তীতে সে ওই ডিলারের সাথে ড্রাগ তৈরী করা শুরু করে। বাকি ঘটনা জানতে হলে দেখতে হবে এই সিরিজটি।
২) Game of Thrones (গেইম অব থ্রোনস):
২০১১ সালের ১৭ এপ্রিল শুরু হওয়া এই সিরিজটি ৯.২/১০ আইএমডিবি রেটিং নিয়ে আট সিজন ব্যাপী দর্শকের মন জয় করে এসেছে। ১৯ শে মে ২০১৯ পর্যন্ত চলা এই সিরিজটি ৮৯% রোটেন টোমাটো স্কোর অর্জন করেছে। ড্রামা জনরার এই সিরিজটিতে হলিউডের একঝাঁক অভিনেতা রয়েছেন যাদের মধ্যে Emilia Clarke, Kit Harrington, Sophie Turner, Maisie Williams উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন।
প্লট:
ওয়েস্টেরস একটি রাজ্য যা জয় করার জন্য ৯টি আলাদা আলাদা গোত্র একে অপরের সাথে লড়াইয়ে লিপ্ত। ক্ষমতার লড়াইয়ে একে অপরের মাঝে দ্বন্দ্বের এই জগতে হারিয়ে যেতে আপনাকে দেখতে হবে এই সিরিজটি।
৩) Peaky Blinders (পিকি ব্লাইন্ডার্স) :
২০১৩ সালে মুক্তি পাওয়া এই সিরিজে দেখা গিয়েছে …।। ৮.৮/১০ আইএমডিবি রেটিং ও ৯২% রোটেন টমেটো স্কোর থাকা এই সিরিজটি প্রায় সবারই পছন্দের তালিকায় রয়েছে। ৫ টি সিজন ও মট ৩০ টি এপিসোড নিয়ে এটি আজও ড্রামা প্রেমীদের মন জয় করে চলেছে। এতে রয়েছেন Cillian Murphy, Tom Hardy, Helen McCrory এর মত অভিনয়শিল্পীরা।
প্লট:
পিকি ব্লাইন্ডার্স হলো বার্মিংহ্যামের একটি গ্যাং যার নেতৃত্ব দেন টমি শেলবি। কিন্তু চেস্টার ক্যাম্পবেল নামের এক সৎ পুলিশ অফিসার তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং তার অপরাধের অন্ত ঘটাতে চায়।
৪) Narcos (নারকোস্):
নারকোটিক্সের জগতে পাবলো এসকোবার, দের নাম শোনেনি এমন মানুষের সংখ্যা খুব কম। মাদকের জগতের বাস্তবের সাথে মিল রেখে তৈরী লোমহর্ষক কাহিনী নিয়ে তৈরী এই সিরিজ যে মানুষের কাছে অনেক গ্রহণযোগ্য, ৮.৮/১০ রেটিং পয়েন্ট ই তার প্রমাণ। ২০১৫ সালে শুরু হয় সিরিজটি। ৩টি সিজন ও ৩০টি এপিসোড দিয়ে শেষ হয় ২০১৭ সালে। ক্রাইম জনরার জনপ্রিয় সিরিজটিতে অভিনয় করেছেন Pedro Pascal, Wagner Moura,Paulina Gaitan-সহ আরও অনেকে।
প্লট:
’৮০-র দশকে কলাম্বিয়াতে মাদক পাচার ও এর ব্যবহার অত্যন্ত বেড়ে যায়। এর নেপথ্যে পাবলো এসকোবার সহ এমন আরও অনেক ড্রাগ-লর্ড এর নাম জড়িত। বাস্তবের সাথে মিল রেখে তৈরী এই সিরিজটিতে দেখানো হয়েছে সে সময়ের অপরাধের জগতকে।
৫) Stranger Things (স্ট্রেঞ্জার থিংস):
২০১৬ সালে শুরু হওয়া সাই-ফাই ও হরর জনরার এই ব্যতিক্রমধর্মী সিরিজটি ৯৩% রোটেন টোমাটো স্কোর নিয়ে অনেকের পছন্দের তালিকায় রয়েছে। Finn Wolfhard, Millie Bobby Brown এর মত অভিনেতা নিয়ে তৈরী সিরিজটি ৩ সিজনের। আইএমডিবি অনুযায়ী এর রেটিং পয়েন্ট ৮.৭/১০।
৬) Daredevil (ডেয়ারডেভিল) :
মার্ভেল মানেই সুপারহিরো তৈরীর অন্যতম কারিগর। মার্ভেল কমিক অনুযায়ী তৈরী ডেয়ারডেভিল শুরু হয় ২০১৫ তে। তিন সিজন ব্যাপি এটি জয় করেছে সুপারহিরো লাভারদের মন। অসাধারণ স্ক্রিনপ্লে আর স্টোরির কারণে এটি সবার কাছে প্রিয়। বিশেষ করে ডেয়ারডেভিল হিসেবে Charlie Cox এবং Wilson Fisk হিসেবে Vincent D’Onofrio এর পারফর্মেন্স সবার কাছে অন্যন্ত চমৎকার মনে হয়। ৯২% রোটেন টোমাটো আর ৮.৬ স্কোর নিয়ে এটি দেখার মত একটি সিরিজ।
প্লট:
ম্যাট মারডক একজন আইনজীবী যে ছোটবেলায় দুর্ঘটনায় তার চোখ হারায়। কিন্তু পরে সে বুঝতে পারে তার একটি ইন্দ্রিয় অচল হয়ে গেলেও বাকি ইন্দ্রিয়গুলো আগের থেকে সচল হয়ে উঠেছে। তার এই বিশেষ ক্ষমতা কাজে লাগিয়ে সে হয়ে ওঠে একজন সুপারহিরো।
৭) Prison Break (প্রিজন ব্রেক):
ক্রাইম ও থ্রিলারপ্রেমী দের কাছে জনপ্রিয় নাম প্রিজন ব্রেক। ২৯শে মে ২০০৫ থেকে মে ৩০, ২০১৭ এই দীর্ঘ সময় ব্যাপী চলমান সিরিজটির ৫ সিজনে মোট ৯০ টি এপিসোড রয়েছে।আইএমডিবি অনুযায়ী এর রেটিং পয়েন্ট ৮.৩। জনপ্রিয় এই সিরিজের প্লট মানুষের মন জয়ের অন্যতম কারণ। Wentworth Miller ,Dominic Purcell এর মতো অভিনেতা রা সিরিজটিকে জমজমাট করে তুলেছেন।
প্লট:
লিংকন ভাইস প্রেসিডেন্ট এর ভাইকে খুনের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন অপরাধী। কিন্তু সে এটি অস্বীকার করে। তার ভাই যে কিনা একজন কারাগার ডিজাইনার, তাকে বের করে আনার জন্য নিজে আত্মসমর্পণ করে তার নিজের ডিজাইন করা এক কারাগারে। সেখানে থেকে দুজনে বেরিয়ে আসার লোমহর্ষক ও টুইস্টে ভরা কাহিনী নিয়ে তৈরী এই সিরিজটি।
৮) Money Heist (মানি হাইস্ট):
ওয়েব সিরিজের জগতে মানি হাইস্টের নাম শোনেনি এমন মানুষ বিরল। নেটফ্লিক্সের অত্যন্ত জনপ্রিয় এই ক্রাইম থ্রিলার ধর্মী সিরিজটি শুরু হয় ২০১৭ সালে। পরপর ৫টি সিজনে দেখানো হয় টুইস্টে ভরা চুরির কাহিনী। ২০২১ সালে এটি শেষ হলেও এর জনপ্রিয়তা কয়েক দশক থাকবে আকাশচুম্বী। এটি স্প্যানিশ একটি সিরিজ যার আসল নাম ‘La casa de Papel’। এতে রয়েছেন স্প্যানিশ তারকা Itziar Ituno, Alvaro Morte, Ursula Corbero এর মতো আরও অনেকেই।
প্লট:
প্রফেসর, একজন ক্রিমিণাল মাস্টারমাইন্ড, যার প্লান হলো ইতিহাসের সবথেকে বড় চুরি করা। রয়েল মিন্ট অব স্পেন এ প্রবেশ করে বিলিয়ন ইউরো ছাপিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিরাপদে বের হয়ে আসার এই মাস্টারপ্লান সফল করতে তিনি যার যার জায়গায় পারদর্শী এবং যাদের কোনোকিছু হারানোর ভয় নেই এমন একদল মানুষকে খুঁজে বের করেন। চুরির বিভিন্ন পর্যায়ে প্লান ফেইল হলে প্রফেসরের কাছে থাকে তার বিকল্প প্ল্যান, প্রতিটা সমস্যা তিনি তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সমাধান করেন। একের পর এক টুইস্টে ভরা এই সিরিজটির প্রতি এপিসোডই অনেক উপভোগ্য। প্রতিটি আপনাকে নিয়ে যাবে ঘটনার অনেক গভীরে।
৯) The Walking Dead (দ্য ওয়াকিং ডেড):
যারা জম্বি মুভি দেখতে ভালোবাসেন তাদের কাছে দ্য ওয়াকিং ডেড এক অনুভূতির নাম। মূলত জম্বি মুভি এত জনপ্রিয়তা পাওয়ার নেপথ্যে এই সিরিজের অনেকটাই হাত আছে। ২০১০ সালে শুরু হওয়া এই ব্যতিক্রমধর্মী হরর (জম্বি) সিরিজটি ১১ সিজনের মধ্য দিয়ে আজও দর্শকের মনে জায়গা করে নিয়েছে। ৮.২/১০ রেটিং ও ৮০% রোটেন টোমাটো স্কোর রয়েছে এই সিরিজটির। এখন পর্যন্ত মোট ১৬১ টি এপিসোড একের পর এক দর্শকের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য হয়ে আছে। Andrew Lincoln, Norman Reedus, Jeffrey Dean Morgan এর মত অভিনেতারা তাদের নিপুণতার পরিচয় দিয়েছেন এই সিরিজে।
প্লট:
পুরো পৃথিবী যখন জম্বি তে ভরা তখন কয়েকজন জীবিত থাকা মানুষ বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত জম্বিদের মুখোমুখি হয়ে যে সংগ্রাম করে সেটিই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এই সিরিজে।
১০) Squid Game (স্কুইড গেইম):
২০২১ এ প্রথম সিজন মুক্তি পাওয়া এই সিরিজটি সারা বিশ্বে সাড়া ফেলে দেয়। ২১.৪ মিলিয়ন বাজেটের এই সিরিজটি সফল সিরিজের মধ্যে একটি যা ৮/১০ রেটিং ও ৯৪% রোটেন টোমাটো স্কোর প্রাপ্ত। কোরিয়ান এই সিরিজটিতে মানবজীবনের বিভিন্ন দিক যেমন লোভ, লালসা ও তার পরিণতি ইত্যাদি অতি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখন পর্যন্ত নেটফ্লিক্সে সবচেয়ে বেশি বার দেখা সিরিজ হিসেবে এটি রেকর্ড গড়েছে।
প্লট:
যদি আপনাকে বলা হয় বাচ্চাদের কিছু গেইম খেলে আপনি জিতে যাবেন বিলিয়ন সমপরিমাণ অর্থ! ব্যাপারটা ঠিক তেমনই। আর্থিক ভাবে অসচ্ছল এমন শত শত মানুষকে খুঁজে বের করে তাদেরকে এমনই কিছু গেইম খেলার ইনভাইটেশন পাঠানো হয়। কিন্তু পরবর্তীতে তারা জানতে পারে এই গেইমের জন্য তাদের জীবন বাজি রাখতে হবে! বাকিটুকু জানতে হলে দেখতে হবে পুরো সিরিজটি।
“কারও কোনো বিষয়ে যেকোনো কিছু জানার থাকলে কমেন্টে জানান। পরবর্তী blog এ জানানোর চেষ্টা করবো”…
Happy Watching!!
Follow: facebook.com/saatmishali
0 Comments