সালমান খান অভিনীত দাবাং সিরিজের ৩ কিস্তি আপাতত শেষ হয়েছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় কিস্তি হিট হলেও ৩য় কিস্তি ততটা সাফল্য পায়নি। মূলত সালমান খান রাইটার, ডিরেক্টর হিসেবে নিজেই দায়িত্ব নেয়ার প্রভাবে মুভিটি খাস্তা প্রকৃতির হয়। দক্ষিণী সুপারস্টার Sudeep এর মত অভিনেতা দের কাস্ট করা হলেও স্টোরি ভালো না হওয়ায় অখাদ্যে পরিণত হয় মুভিটি। 'দাবাং থ্রি' ফ্লপ হওয়ার পর অনেকে হয়তো ভেবেছিলো এই সিরিজ হয়তো বন্ধ হয়ে যাবে। কিন্তু সম্প্রতি সব গুঞ্জন মিথ্যে প্রমাণ করে সালমান খান এই সিরিজের চতুর্থ কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছেন। তবে গত কিস্তির মত নিজে স্ক্রিপ্ট লেখা আর ডিরেকশন দেয়ার মত ভুল তিনি করবেন না। ইতিমধ্যে জানা গেছে, জনপ্রিয় ডিরেক্টর ও রাইটার Tigmanshu Dhulia 'দাবাং ফোর' এর স্ক্রিপ্ট লিখবেন। 'Paan singh Tomar', 'Saheb Biwi Aur Gangster' এর মতো জনপ্রিয় মুভিতে স্ক্রিপ্ট ও ডিরেকশন দিয়েছেন তিনি। গুঞ্জন সত্যি হলে দর্শক ভালো কিছু পেতে যাচ্ছে। এবার দেখার বিষয় মুভিটির পুরনো কাস্ট এর পাশাপাশি নতুন কোন প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী কে কাস্ট করা হয়। স্ক্রিপ্ট শেষ হলে খুব দ্রুত শুটিং শুরু হওয়ার কথা রয়েছে মুভিটির।
সব ধরণের আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।।
0 Comments